সোণার নাতিনি কেন, আইস যাও পুনঃ পুনঃ,
না বুঝি তোমার অভিপ্রায়।
সদাই কাঁদনা দেখি,অঝরু ঝরয়ে আঁখি,
জাতি কুল সকল পাছে যায়।।
যমুনার জলে যাও,কদম তলার পানে চাও,
না জানি দেখিলা কোন জনে।
শ্যামল বরণ হিরণ-পিঁধন,বসি সাথে যখন তখন,
সে জন পড়েছে বুঝি মনে।।
ঘরে আসি নাহি খাও,সদাই তাহারে চাও,
বুঝিলাঙ তোমার মনের কথা।
এখনি শুনিলে ঘরে,কি বোল বলিবে তোরে,
বাড়িয়া ভাঙ্গিবে তোর মাথা।।
একে তুমি কুল নারী,কুল আছে তোমার বৈরী,
আর তাহে বড়ুয়ার বধূ।
কহে বড়ু চণ্ডীদাসে, কুল শীল সব ভাসে,
লাগিল কালিয়া-প্রেম-মধু।।
Discussion
Public comments for Sonar Natini Keno Aiso Jao Punoh Punoh are available on the discussion page.
View discussion