Back to Library
Devotional

সই পিরীতি আখর তিন Soi Piriti Akhor Tin

Baru Chandidas

Soi Piriti Akhor Tin lyrics by Baru Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

সই! পিরীতি আখর তিন।
জনম অবধি, ভাবি নিরবধি,
না জানিয়ে রাতি দিন।

পিরীতি পিরীতি, সব জনা কহে,
পিরীতি কেমন রীত।
রসের স্বরূপ, পিরীতি মূরতি,
কেবা করে পরতীত।

পিরীতি মন্তর, জপে যেই জন,
নাহিল তাহার মূল।
বন্ধুর পিরীতি, আপনা বেচিনু,
নিছি দিনু জাতি কূল।

সে রূপ সায়রে, নয়ন ডুবিল,
সে গুণে বাহিল হিয়া।
সে সব চরিতে, ডুবল যে চিতে,
নিবারিব কিনা দিয়া।

খাইতে খেয়েছি, শুইতে শুয়েছি,
আছিতে আছিয়ে ঘরে।
চণ্ডীদাস কহে, ইঙ্গিত পাইলে,
অনল দিয়ে দুয়ারে।

Read in Banglish
Soi! Piriti akhor tin. Jonomo obodhi, bhabi nirobodhi, na janiye rati din. Piriti piriti, sob jona kohe, piriti kemon rit. Roser swarup, piriti murti, keba kore porotit. Piriti montor, jope jei jon, nahilo tahar mul. Bondhur piriti, apona bechinu, nichi dinu jati kul. Se rup sayore, noyon dubilo, se gune bahilo hiya. Se sob chorite, dublo je chite, nibaribo kina diya. Khaite kheyechi, shuite shuyechi, achite achiye ghore. Chandidas kohe, ingit paile, onol diye duare.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shuno Kamalini Cholo Kulo Rakhi

শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম

Baru Chandidas

"শুন কমলিনি, চল কুল রাখি, আর না করিও নাম। সে যে, কালিয়া মূরতি, কালিয়া প্রকৃতি, কালা খল নাম শ্যাম।।"

Devotional

Ekdin Boro Nagoro Shekhor

একদিন বর নাগর শেখর কদম্ব তরুর তলে

Baru Chandidas

"একদিন বর, নাগর শেখর, কদম্ব তরুর তলে। বৃষভানু সূতে, সখীগণ সাথে, যাইতে যমুনাজলে।।"

Devotional

Ham Se Abala Hriday Akhala

হাম সে অবলা হৃদয় অখলা

Baru Chandidas

"হাম সে অবলা, হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া,পটেতে লিখিয়া বিশাখা দেখাল আনি।।"

Dramatic

Sat Panch Sokhi Kore Bosiya Chilam Ronge

সাত পাঁচ সখী করে বসিয়া ছিলাম রঙ্গে

Baru Chandidas

"সাত পাঁচ সখী করে, বসিয়া ছিলাম রঙ্গে, হেন কালে পাপ ননদিনী। দেখিয়া আমাকে, তার কাছে ডাকে, ”আইসহ শ্যাম সোহাগিনী।।”"

Devotional

Sonar Natini Keno Aiso Jao Punoh Punoh

সোণার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ

Baru Chandidas

"সোণার নাতিনি কেন, আইস যাও পুনঃ পুনঃ, না বুঝি তোমার অভিপ্রায়। সদাই কাঁদনা দেখি,অঝরু ঝরয়ে আঁখি, জাতি কুল সকল পাছে যায়।।"

Devotional

Bishomo Banshir Kotha Kohon Na Jay

বিষম বাঁশীর কথা কহন না যায়

Baru Chandidas

"বিষম বাঁশীর কথা কহন না যায়। ডাক দিয়া কুলবতী বাহির করয়।। কেশে ধরি লৈয়া যায় শ্যামের নিকটে। পিয়াসে হরিণ যেন পড়য়ে শঙ্কটে।।"

Discussion

Public comments for Soi Piriti Akhor Tin are available on the discussion page.

View discussion