আমার সত্ত্বা তোমার কাছে
হার মেনেছে
আমার বিপরীতে সময়
তোমায় চিনেছে
কেউ বঝেনা এই আকাশ
মেঘে কেন ঢেকে
স্পর্শবিহীন আমি ছিলাম
প্রয়োজন হয়ে
আমি নেই কারো ছায়া হয়ে
আর নেই কোন মিথ্যের মাঝে
আমি হন্য হয়ে ছুটে গেছি
তোমার আঁধারে
বদলে যাওয়া বুঝি এতই সহজ
আমার নিঃশ্বাসে মিশে আছো
বঝনি আজো
একা একা এই বদ্ধ ঘরে
আঁধারে আমি
তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে
বেঁচে আছি
জানো কিনা জানো তুমি
কত আঁধারে কেটেছে রাত আমার
তোমার এই তীব্র যন্ত্রণাকে ঘিরে
বেঁচে আছি আবার
কত দিন কেটে গেলো
মনে করলেনা আমায়
যত দূরে থাকো তুমি
লিখে যাব কাব্য তোমায়
কেউ বঝেনা এই আকাশ
মেঘে কেন ঢেকে
স্পর্শবিহীন আমি ছিলাম
প্রয়োজন হয়ে
আমি নেই কারো ছায়া হয়ে
আর নেই কোন মিথ্যের মাঝে
আমি হন্য হয়ে ছুটে গেছি
তোমার আঁধারে
আমি নেই কারো ছায়া হয়ে
আর নেই কোন মিথ্যের মাঝে
আমি হন্য হয়ে ছুটে গেছি
তোমার আঁধারে
Discussion
Public comments for Sporshohin are available on the discussion page.
View discussion