Back to Library
Majestic

আঁধার অম্বরে প্রচণ্ড Adhar Ambare Prochondo

Rabindranath Tagore

Adhar Ambare Prochondo lyrics by Rabindranath Tagore (1936). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু
বাজিল গম্ভীর গরজনে।
অশথপল্লবে অশান্ত হিল্লোল
সমীরচঞ্চল দিগঙ্গনে।।

নদীর কল্লোল, বনের মর্মর,
বাদল-উচ্ছল নির্ঝর-ঝর্ঝর,
ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে-
শ্রাবণসন্ন্যাসী রচিল রাগিণী।।

কদম্বকুন্জের সুগন্ধমদিরা
অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা।
তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া,
ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া-
নাচিছে যেন কোন্‌ প্রমত্ত দানব
মেঘের দুর্গের দুয়ার হানিয়া।।

Read in Banglish
Adhar ambare prochondo domburu Bajilo gombhiro gorojone. Ashothopallobe ashanto hillol Somir-choncholo digongone.. Nodir kollol, boner mormor, Badol-uchchhol nirjhor-jhorjhor, Dhoni torongilo nibiro songite- Shrabonosonnyasi rochilo ragini.. Kadombokunjer sugondhomodira Ajosro lutichhe duranto jhotika. Toritshikha chhute digonto sondhiya, Bhoyarto yamini uthichhe krondiya- Nachichhe jeno kono promotto danob Megher durger duyar haniya..

Related songs

More songs you may enjoy.

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Nature

Dharani Dure Cheye Keno Aaj Achis Jege

ধরণী দূরে চেয়ে কেন আজ আছিস জেগে

Rabindranath Tagore

"ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে॥ আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি, মুখে চায় কোন্‌ অতিথি আকাশের নবীন মেঘে॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Romantic

Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর

Rabindranath Tagore

"আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।।"

Joyful

Aj Shraboner Amontrone

আজ শ্রাবণের আমন্ত্রণে

Rabindranath Tagore

"আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।"

Discussion

Public comments for Adhar Ambare Prochondo are available on the discussion page.

View discussion