সুবল বলনা রে আমি কি করি এখন
শ্ৰী রাধার মাধুর্যগুণে হরিয়া নিল মন।
রাধা আমার প্রাণের প্রাণ জীবনের জীবন
তিলে পলে না হেরিলে এ চন্দ্ৰবদন।
শুইলে স্বপনে দেখি সদা উদ্দীপন—
চিন্তামণি কমলিনী সাধনেরই ধন।
শীঘ্ৰ যাইয়া করো ভাই রাধা অন্বেষণ
রাধাকুণ্ডের তীরে যাইয়া ত্যেজিব জীবন।
রাধাকুণ্ডের পারে গিয়া করো-পুষ্পাসন
বাঁশির সুরে কমলিনী ডাকে ঘন ঘন।
শুনিয়া ধ্বনি কমলিনী চমকিত মন—
রাধারমণ বলে আশা হবে কি পুরণ।
Discussion
Public comments for Subol Bolona Re are available on the discussion page.
View discussion