পহিলহি রাগ নয়নের কোণে
কালা সে নয়ান তারা
নয়নে নয়নে বাণ বরিষণে
হয়েছি পিরিতে মরা।।
কালার পিরিতে ভাবিতে চিন্তিতে
এ তনু হইল সারা
না জানিয়ে রীতি করিয়ে পিরিতি
একূল উকুল হারা।।
এ জাতি যৌবন কুলশীলধন
রেখে দুনয়ান পারা
পিরিতে সাগরে ডুবিয়া রহিলু
জীবন থাকিতে মরা।।
জানিয়ে সুহৃদ বাড়াইলে রিদ
না জানি পুরুষ ধারা
পাষান সমান পুরুষ কঠিন
অবলা করিল মারা।।
অবলা কমল রসে টলমল
জানিয়ে রসিক যারা
শ্ৰীরাধারমণ করে নিবেদন
কালা সে রূপের ভারা।
Discussion
Public comments for Pahilahi Raag Noyoner Kone are available on the discussion page.
View discussion