বলে না ছিলাম গো পিয়ারি অ তুই পিরিত করিছ না
পিরিতি বিষম জ্বালা প্ৰাণে তো বাঁচবি না।।
বনে থাকে ধেনু রাখে শ্যামকালিয়া সোনা
অবলা রমণীর মরম রাখালে জানে না।।
কতই না বুঝাইয়াছিলাম শুনেও শুনলে না।
নয়নের জল হইল সম্বল সার হৈল ভাবনা।।
রাধারমণ বলে প্ৰেম করিলে পাইতে হয় লাঞ্ছনা
তাই ভাবিয়া প্ৰেম না করিয়া আছে বা কয় জনা।
Discussion
Public comments for Bole Na Chilam Go Piyari are available on the discussion page.
View discussion