সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে।
মন-প্রাণে অবাক করে ডাকছে তারে যে জনে।।
যার দেহে নাই প্রেমের অঙ্কুর
সাধন ভজন সব হবে দূর
যার হিংসায় ভরা দেল-সমুদ্দুর
শুদ্ধ হবে কেমনে।।
যার দেহে রয় কুটিলতা
মুখে বলে সে সরল কথা
ও অন্তরে যার গরল গাথা
প্রাপ্তি হবে কেমনে।।
লালন বলে, রূপ নয়নে
আছে যে জন যোগ ধ্যানে
কাজ কিরে তার লোক জানানে
সাধন করে নির্জনে।।
Discussion
Public comments for Sufola Pholachhe Guru are available on the discussion page.
View discussion