তা বলে কি প্রেম দেবে না
যদি মারি কলসীর কানা নেশার ঝোঁকে ।
যদি জগাই-মাধাই না থাকতো
তবে নিমাইকে কি চিনতো লোকে ।।
পুরাণেই তো আছে বলা
সোমরসেতে ভিজিয়ে গলা,
ছুটতো আগুন দ্বিগুণ হয়ে
মহাদেবের তিনটি চোখে ।
তবে কেন মাতাল হলে
কথা ওঠে মর্ত্য লোকে ।।
নানান জ্বালায় জ্বলে মরি
তাই তো একটু নেশা করি,
এমন দোসর কে আছে তার
মানুষেরই দুঃখ শোকে ।
নেশার ঘোরে কি বলতে কি
বলে ফেলি একে ওকে ।।
Discussion
Public comments for Ta Bole Ki Prem Debe Na are available on the discussion page.
View discussion