ললিতা গো,
ওকে আজ চলে যেতে বল না
ও-ঘাটে জল আনিতে যাবো না যাবো না
ও সখি অন্য ঘাটে চল না।
দিবালোকে সে আমার নাম ধরে ডাকে
আমাকে সবাই দোষে সে সাধু থাকে।
অসময় সময় কিছু কেন সে বোঝে না,
আমি কি তার হাতের খেলনা।
নিশি রাতে বাঁশী তার সিঁদকাঠি হয়ে
চুপিচুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে।
যখনি ডাকবে সে তখনি যেতে হবে,
আমি কি এমনতর ফেলনা।
Discussion
Public comments for Lolita Go Oke Aaj Chole Jete Bol Na are available on the discussion page.
View discussion