তারা এ দেশের সবুজ ধানের শীষে
চিরদিন আছে মিশে।।
উদাসী মাঝির গানে
বাউলের ভীরু প্রাণে
দোয়েল শ্যামার শিসে
চিরদিন আছে মিশে।।
গুরু গুরু মেঘে কাদের কন্ঠ শুনি
রক্তে তখন নেচে ওঠে কত ফাল্গুনী
সকল পথের বাঁকে
তারা আমাদের ডাকে
দিগন্তে দিশে দিশে
চিরদিন আছে মিশে।।
উদাসী মাঝির গানে
তারা আমাদের টানে
দোয়েল শ্যামার শিসে
চিরদিন আছে মিশে।।
Discussion
Public comments for Tara E Desher Sobuj Dhaner Shishe are available on the discussion page.
View discussion