তরুমুলে শ্যামরূপ হেরিলাম তরুমুলে।
নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে।।
শিরে চূড়া শিখিপাখা কি আচানক যায় গো দেখা
দাঁড়াইল ত্ৰিভঙ্গ বাঁকা বনমালা গলে।।
শ্যামরূপের নাই তুলনা ভুবনমন্ডলে।।
শ্যামরূপে নিল আঁখি মন হইয়াছে চাতক পাখি
আমার প্রাণ কন্দে থাকি থাকি রাধারমণ বলে।
Discussion
Public comments for Tarumule Shyamrup Herilam are available on the discussion page.
View discussion