শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না, ও গৃহে রব না
একদিন দেইখাছি যারে সুরধুনীর কিনারে
তারে দেখছি অন্যে লাগছে মনে
পাশরিতে পারি না, গৃহে রব না
কদম্ব ডালেতে বসি বাজায় শ্যাম দিবানিশি
বাঁশিয়ে বলে জয়রাধা
ভাইবে রাধারমণ বলে কথা রাইখো এচরণে
আমি শ্রীচরণের হব দাসী মনে ছিল কামনা
ও গৃহে রব না।।
Discussion
Public comments for Shyam Boron Bongshi Bodon are available on the discussion page.
View discussion