Back to Library
Devotional

শ্যামের বাঁশি ঐ শুনা যায় Shyamer Banshi Oi Shuna Jay

Radharaman Dutta

Shyamer Banshi Oi Shuna Jay lyrics by Radharaman Dutta. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রাধারমণ দত্ত
Lyrics

শ্যামের বাঁশি ঐ শুনা যায়
পাগল করিলায় রে কঠিন শ্যামরায়।

মনোচোরা মোহন বাঁশি রে গৃহে থাকা হইল দায়
দিবানিশি জালায় বাঁশি রে আমি হইয়াছি পাগলের প্রায়।

জান না কালশশী আমি গুরুজনার কাছে বসি রে
আমার মনপ্ৰাণ সবই দিলাম রে বাঁশি প্ৰাণ সপিলাম রাঙা পায়।

বাজায় বাঁশি নানান ছলে নারীবধের ভয় নাই মনে
দিবানিশি বাজাও বাঁশি হইয়াছি পাগলের প্রায়।

ভাবিয়া রাধারমণ বলে অসময়ে বাঁশির গানে
রাধার মন হইরে নিল সময় থাকিতে করা উপায়।।

Read in Banglish
Shyamer banshi oi shuna jay Pagol korilay re kothin shyamray. Monochora mohon banshi re grihe thaka hoilo day Dibanishi jalay banshi re ami hoiyachi pagoler pray. Jan na kaloshoshi ami gurujonar kache boshi re Amar monpran shobi dilam re banshi pran sopilam ranga pay. Bajay banshi nanan chole naribodher bhoy nai mone Dibanishi bajao banshi hoiyachi pagoler pray. Bhabiya radharamon bole osomoye banshir gane Radhar mon hoire nilo somoy thakite kora upay..

Related songs

More songs you may enjoy.

Devotional

Shyam Boron Bongshi Bodon

শ্যাম বরণ বংশীবদন

Radharaman Dutta

"শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না, ও গৃহে রব না একদিন দেইখাছি যারে সুরধুনীর কিনারে"

Devotional

Shuno Shuno Ore Banshi Abolar Kulbanshi

শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি

Radharaman Dutta

"শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি শুন বাঁশি মিনতি আমার।। তোমার মধুর ধ্বনি মন প্ৰাণ উন্মাদিনী বাঁশি না বাজিও আর।"

Devotional

Bhubonmohon Ruper Dike

ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া

Radharaman Dutta

"ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া কালিন্দীর স্রোতে আমার কলসী প্রেছল ভাইয়া।। কদমতলে বাঁশি বাজায় শ্যাম নাগর কালিয়া বিধুমুখে মধুর হাসি, আমার প্রাণ নিল হরিয়া।।"

Devotional

Jabo Na Ar Jole Shoi Go

যাব না আর জলে সই গো আর যাব না জলে

Radharaman Dutta

"যাব না আর জলে সই গো আর যাব না জলে জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে।।"

Devotional

Cholo Go Sob Sohochori Jol Anite Jai

চল গো সব সহচরী জল আনিতে যাই

Radharaman Dutta

"চল গো সব সহচরী জল আনিতে যাই শীতল গহিন যমুনায়। শীতল কালিন্দী তীরে মোহন মধুর স্বরে বাজায় বাঁশি শ্যামনগরে তারে হেরে জুড়াইব কায়।"

Devotional

Jamuna Puline Shyam Nagari Tribhanga

যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ

Radharaman Dutta

"যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ মুরলী মধুর স্বরে মোহিল অনঙ্গ কি অমৃত বাঁশির গান কৰ্ণে লাগিয়াছে যেন জালে বন্দী মীনের উপায় কি আছে"

Discussion

Public comments for Shyamer Banshi Oi Shuna Jay are available on the discussion page.

View discussion