তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়
তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর
চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ
রঙের মাধুরী লয়ে ফুল হাসে ঐ
নিকটে পানে চাহি দূর কাঁদে গো
অদেখার বাঁশরী যে সুর সাধে গো
সব শেষে পল্লবে জাগে মর্মর
তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো
ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো
চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায়
হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়
সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ
আলো আর আঁধারের খেলা চলে ঐ
অন্তরে ধুঁ-ধুঁ করে শুধু বালু চর
Discussion
Public comments for Teer Bhanga Dheu Aar Neer Bhanga Jhor are available on the discussion page.
View discussion