আমি তোমার মনের ভীষণ কাছে
তবু কেন দেখেও দেখো না?
তোমার কাছে যে সব রাখা আছে
সে সব কথা কাউকে বোলো না।
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরও পাশে পেতে চাই,
তোমাকে-ভালোবেসে যেতে চাই
তোমাকে আরও কাছে পেতে চাই।
কত কি আর বলি তোমার নামে
তোমার কাছে আমি কে যে হই,
হুম.. রয়েছো তুমি এ দুনিয়ার মাঝে
তুমি আমার গল্প কথার বই।
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই,
তোমাকে-ভালোবেসে যেতে চাই
তোমাকে আরও কাছে পেতে চাই।
তবে বলো না আর আমি কে, কে তোমার
এই তুমি, নেই তুমি, বলো যাই আর কোথায়,
মেঘলা দিন, একলা রাত, নামলো ঝড় কি হঠাৎ
বলো না এক কথায় পাবো কোথায় তোমায়?
তুমি চাইলে যে ঘর বানাতে
আমি জুড়বো রাতের তারাদের,
তাতে সাজবে সব আমাদেরই
হাতে তৈরি হওয়া দিন।
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরও পাশে পেতে চাই,
তোমাকে-ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই।
Discussion
Public comments for Tomake Bhalobeshe Jete Chai are available on the discussion page.
View discussion