তোমাকে ছাড়া Tomake Chara

Oni Hasan

যে আঙুল ধরে হাঁটতে শিখেছি
যে শাসন আমাকে দিয়েছে মানুষের আসন।
আমি ছিলাম চারাগাছ-
তোমার আদরে
আদরে বেড়ে হয়েছে বৃক্ষের ডালপালা-

ও মা তুমি থাকো আমার নিশ্বাসে
সকল দীর্ঘশ্বাসে

মা তুমি বিশালতার নীল
আমি পাখি সে আকাশে-

বাবা তুমি আমার শিক্ষা গুরু
তোমার মত হতে চেয়ে আমার জীবন হয়েছে শুরু।
খুঁজে ফিরি সেই আঙুল
তোমার ব্যাকব্রাশ করা চুল

কে শুধরে দেবে আমায়
জীবনের প্রতিটি
প্রতিটি ভুল।

তুমি বিশালতার নীল
আমি পাখি সে আকাশে।

তাই আমি শিখে গেছি কীভাবে
বাঁচতে হয় প্রবল ঝড়ে-
কেন শেখাওনি আমাকে তোমাকে
ছাড়া টিকবো কি করে।

তুমি মোমবাতির আলোর মায়া
পিঠে তাপ নেয়া বৃক্ষের ছায়া
কখনো নিভে গেলে
সে আলো সরে গেলে ছায়া-

তাই শিখেছি বাঁচতে হয় কীভাবে
প্রবল ঝড়ে
কেন, শেখাওনি আমাকে তোমাকে ছাড়া
আমি টিকবো কী করে নিয়ে এই মায়া
বাঁচবো কী করে যদি সরে যায় সেই মায়া

বাংলিশ/Banglish

Je angul dhore hatte shikhechi Je shashon amake diyeche manusher ason. Ami chilam charagach- Tomar adore Adore bere hoyeche brikkher dalpala- O ma tumi thako amar nishwashe Shokol dirghoshwashe Ma tumi bishalotar nil Ami pakhi she akashe- Baba tumi amar shikkha guru Tomar moto hote cheye amar jibon hoyeche shuru. Khuje firi shei angul Tomar backbrush kora chul Ke shudhre debe amay Jiboner protiti Protiti bhul. Tumi bishalotar nil Ami pakhi she akashe. Tai ami shikhe gechi kibhabe Banchte hoy probol jhore- Keno shekhaoni amake tomake Chara tikbo ki kore. Tumi mombatir alor maya Pithe tap neya brikkher chaya Kokhono nibhe gele She alo shore gele chaya- Tai shikhechi banchte hoy kibhabe Probol jhore Keno, shekhaoni amake tomake chara Ami tikbo ki kore niye ei maya Banchbo ki kore jodi shore jay shei maya

Discussion

Public comments for Tomake Chara are available on the discussion page.

View discussion