তোমার আমার কারও মুখে কথা নেই
বাতাসেও নেই সাড়া,
জেগে জেগে যেন কথা বলে
ওই দূর আকাশের তারা ।।
দু’জনেই কাছে তবু যেন কতদূর,
মুকুলের কানে মৌমাছি আনে সুর—
তোমার আঁখির পল্লবে মোর
আঁখি যে নিমেষ হারা ।।
তোমার আমার মতনই যেন গো রাতের ভাষা নাই,
কথাহারা এই স্বপ্নের মাঝে নিজেরে হারাতে চাই ।
জানি না তো কেন দিলে তুমি মোরে ফুল,
এ রাতের শেষে মনে হবে এ তো ভুল—
হাসি দিয়ে যার শুরু হয়
সে তো আঁখিজলে হয় সারা ।।
Discussion
Public comments for Tomar Amar Karo Mukhe Kotha Nei are available on the discussion page.
View discussion