কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে,
প্রজাপতি পেল যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে
তবু সুখ, তাতেই ভরেছে মোর বুক ।
দীপের গরব বাড়িয়ে
কত শিখা গেছে হারিয়ে,
কত মেঘ ঝরে গেছে গো
আকাশে নীলাভা লাগাতে
তুফান তোমার সাগরে তবু মোর হিয়া ডুব দিল যে
তোমার মনের অতলে ঝিনুকে মুকুতা ছিল যে
হয়তো বা ফেরা হবে না
কূলের ঠিকানা রবে না,
আলেয়া জেনেও যাবো গো
সে আলোর জয় জানাতে
Discussion
Public comments for Koto Raginir Bhul Bhangate are available on the discussion page.
View discussion