তোমার ভুবনে মাগো এত পাপ,
এ কি অভিশাপ, নাই প্রতিকার–
মিথ্যারই জয়, আজ সত্যের নাই অধিকার।।
কোথায় অযোধ্যা, কোথা সেই রাম–
কোথায় হারালো বনধাম,
এ কি হল, পশু আজ মানুষেরই নাম।
সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে
শেষ করে দাও এই অনাচার।।
তোমার কঠিন হাতে বজ্র কি নাই–
হিংসার কর অবসান,
তোমার এ পৃথিবীতে যারা অসহায়
তুমি মা তাদের কর ত্রাণ |
চরণতীর্থে তব এবার শরণ লব
দুর্গম এই পথ হব পার।।
Discussion
Public comments for Tomar Bhubone Mago Eto Pap are available on the discussion page.
View discussion