তোমার চোখের কালো চাই Tomar Chokher Kalo Chai

আমি তোমার চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধূসর বিকেল
কালো রাস্তাও রং হারায়
ধূসর ধোঁয়ায়
কিছু শরীর কথা বলে যায়
কোন গভীর রাতের ইশারায়
আমি একলা জেগে শয্যায়
শর-শয্যায়
মন ঘুমায় তোমার কোলে হায়

আমি তোমার হাতের ছোঁয়া চাই
আর আমার নির্লজ্জতাই
খোঁজে শুধু তোমার আবরন
এনে দাও শিহরন
ঘুরি তোমাতে মৃত্যু নেশায়

আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বলো আমার এমন চাহিদায়
কি মন দেয়া যায়
জীবন দেয়া যায়
হৃদয় দেয়া যায়
শরীর দেয়া যায়

আমি তোমায়, তোমার দেহকে
বিশ্বাস আর সন্দেহকে
খুঁজি হঠাত্ত হঠকারিতায়
চিনি না তোমায়
অনামিকা বলে ডাকতে পারি কি তোমায় !

বাংলিশ/Banglish

Ami tomar chokher kalo chai Tai tomar dike takai Tumi takaoni amar dike Tai dhushor bikel Kalo rastao rong haray Dhushor dhoyay Kichu shorir kotha bole jay Kono gobhir rater isharay Ami ekla jege shojjay Shor-shojjay Mon ghumay tomar kole hay Ami tomar hater choya chai Ar amar nirlojjotai Khoje shudhu tomar aboron Ene dao shihoron Ghuri tomate mrityu neshay Ami tomar bhalobasha chai Tai tomay bhalobeshe jai Bolo amar emon chahiday Ki mon deya jay Jibon deya jay Hridoy deya jay Shorir deya jay Ami tomay, tomar dehoke Bishwash ar shondehoke Khunji hothat hothkaritay Chini na tomay Onamika bole dakte pari ki tomay!

Discussion

Public comments for Tomar Chokher Kalo Chai are available on the discussion page.

View discussion