তোমার দেহের ভঙ্গিমাটি
যেন বাঁকা সাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো
যৌবনেরই ছাপ।।
আমি বেদের মত সম্মহিত
আশার হৃদয় আলোকিত–
তোমায় ধরার ইচ্ছেটুকু
উঠছে ধাপে ধাপ।।
তোমার সন্ধানী চোখ
ভরা যে সন্দেহে
জান না কি আগুন তোমার
সর্ব্বনাশী দেহে।।
কাছে গেলেই তুমি হও উদ্যত
বোঝ না প্রেম–বিষ বোঝ যত
তোমার হৃদয় ভরা শুধু
শীতের নিরুত্তাপ।।
Discussion
Public comments for Tomar Deher Bonghimati Jeno Baka Shap are available on the discussion page.
View discussion