তোমার কাছাকাছি Tomar Kachhakachhi

তোমার কাছাকাছি, আদর রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
কি বেহায়া মন, কুড়িয়েছে কখন,
যা বলা ছিল বাকি।

কথা ছিল আমাদের, আদরের আকাশে
উড়ে যাবো দুই শালিক,
মেঘেদের গা ঘেঁষে।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।

আমিও তাই তোমার মতই হেসে
রাগ ভাঙানোর বায়না করি এসে,
আমিও তাই তোমার মতই হেসে
রাগ ভাঙানোর বায়না করি এসে,
তোমার চোখেই ঘুমিয়ে যাবো আমি
লুকিয়ে যাবো তোমারই অভ্যেসে।

কথা ছিল আমাদের কাগজের নৌকোতে
মাঝি হয়ে ভাসবো চল, মাপবো ঢেউ দু’জনে।

তোমার কাছাকাছি, আদর রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
কি বেহায়া মন, কুড়িয়েছে কখন,
যা বলা ছিল বাকি
তোমার কাছাকাছি।

বাংলিশ/Banglish

Tomar kachhakachhi, ador rekhe ashi Haway harano, purono ja kichhu, Ekai mone rakhi. Tomar kachhakachhi, nalish rekhe ashi Ki behaya mon, kudiyechhe kokhon, Ja bola chhilo baki. Kotha chhilo amader, adorer akashe Ude jabo dui shalik, Megheder ga bheshe. Tomar kachhakachhi, nalish rekhe ashi Haway harano, purono ja kichhu, Ekai mone rakhi. Amio tai tomar motoi heshe Rag bhanganor bayna kori eshe, Amio tai tomar motoi heshe Rag bhanganor bayna kori eshe, Tomar chokhei ghumiye jabo ami Lukiye jabo tomari obhyese. Kotha chhilo amader kagojer noukote Majhi hoye bhasbo chol, mapbo dheu du-jone. Tomar kachhakachhi, ador rekhe ashi Haway harano, purono ja kichhu, Ekai mone rakhi. Tomar kachhakachhi, nalish rekhe ashi Ki behaya mon, kudiyechhe kokhon, Ja bola chhilo baki Tomar kachhakachhi.

Discussion

Public comments for Tomar Kachhakachhi are available on the discussion page.

View discussion