কী হবে তার ভালবাসার
যার ঠোঁট কাঁপে চুল ঘেঁটে দিলে
বোকা ছেলে ব্যথা পেলে
তুমি নড়বড়ে পায়ে হেঁটেছিলে
এভাবেই চেয়েছিল কাছে আসি
দু’চোখের ভাষা বলে ভালবাসি
যদি কাল তারা খসে টুপ করে
সূর্যের মত শেখে আলো হাসি
কী করে বোঝাবে বলো
কী দিয়ে গোছাবে বলো
কথা যা হয়নি আর বলা
স্বপ্ন ঝাঁকে ঝাঁকে
দিয়েছিল তাকে
নিবিড়ে প্রেম শিখে চলার
কী করে বোঝাবে বলো
কী দিয়ে গোছাবে বলো
কথা যা হয়নি আর বলা
স্বপ্ন ঝাঁকে ঝাঁকে
দিয়েছিল তাকে
নিবিড়ে প্রেম শিখে চলার
এভাবেই একা একা টিকে গেছে
চোখে জল ধরে রাখা শিখে গেছে
খেলা তার জোড়া লাগে ভাঙা বেলায়
যেভাবে magic-েরা লিখে গেছে
বেছে বেছে সে রেখেছে
সযত্নে তুলে তুলতুলে মায়া
যার ওপরে থাকে পড়ে
খোলা রূপকথা রামধনু ছায়া
তার কাজ সবই ভালবেসে যাওয়া
দিতে হোক আগে তাকে পেতে চাওয়া
কী সুখের টুকরোরা ভেসে ওঠে
সে নরম হাতছানি পড়ে পাওয়া
Discussion
Public comments for Ki Hobe Taar are available on the discussion page.
View discussion