তুমি খামখেয়ালি দিন,
তোমার অবাধ্য রুটিন।
তোমায় সরল রেখায় মাখতে চাওয়া
একান্তই কঠিন।
আমার বাষ্প ভরা চোখ,
যতই করুক অভিযোগ।
প্রেমের হাতছানি টা খুব জানি
শুধু এক তরফের ঝোঁক।
তোমার গান পাগল এক মন,
আমার গুচ্ছ ইমোশন।
তোমার চোখের তারায় কথার ভাষায়
দারুণ আন্দোলন।
আমি কাজের ফাঁকেই তাই,
তোমার দিকেতেই তাকাই।
চুলে আঙ্গুল ছুঁলে হাত কুটলে
বড্ড কাছে চাই।
এই এলোমেলো কথা গুলো,
আদপেই আনমনা,
এভাবেই চলা ভালো
ভালোবাসি বলবো না।
এই এলোমেলো কথা গুলো,
আদপেই আনমনা,
এভাবেই চলা ভালো
ভালোবাসি বলবো না।
তোমার সিগারেটে টান,
হালকা দাড়ীর ওই নিশান।
আমার সব টা chena
কেউ জানে না
এ মনের অভিমান।
আমার হৃদয়েরই রং,
এই ভাবেই থাক বরং,
আমার তোমার পাশেই
আজ থাকাটাই
বসন্তের মতন।
এটা অফিসতুতো ক্রাশ,
আমার বন্ধুদের আশ্বাস,
তবু আমি জানি হৃদয়খানি
দিগন্তের আকাশ।
জানে কিউবিকেলের কোন,
প্রেমে পড়াটাই বারণ,
তবু কাজল কালো
মুখ পোড়ালো
বেহায়া এ মন।
এই এলোমেলো কথা গুলো,
আদপেই আনমনা,
এভাবেই চলা ভালো
ভালোবাসি বলবো না।
এই এলোমেলো কথা গুলো,
আদপেই আনমনা,
এভাবেই চলা ভালো
ভালোবাসি বলবো না।
Discussion
Public comments for Bhalobashi Bolbo Na are available on the discussion page.
View discussion