তোমার নিশ্বাসে বিষ ছিলো আমি বিশ্বাস করিনি
ওরা বলেছিলো বহুবার কারো কথা কানে তুলিনি
রূপ এত সুন্দর যার ভাবিনি এমন কালো হবে অন্তর তার
তোমারি তো মালা পরেছি
আর কারো মালা পরিনি
বাইরে তে এত সোনা এত খাদ ভেতরে
যাচাই না হলে আমি বুঝতাম কি করে
গান এত সুমধুর যার ভাবিনি মুখের কথা এত নিষ্ঠুর তার
আমি জেনেশুনে মরেছি
কিছু না জেনে তো মরিনি
Discussion
Public comments for Tomar Nishshase Bish Chilo Ami Bishwas Korini are available on the discussion page.
View discussion