যদি হতাশায়
নিজেকে হারাই
অজানায়
পাবে কি আমায়?
তোমার মনের
অভিনয় আমায়
হার মানায়
বোঝোনি আমায়?
তবে কেন অবাক চোখে
তোমায় খুঁজে যায় এ মন
আমার……
বোঝেনা তো বারন
শুধু খোঁজে কারন
এই নিরবতার
আমি তৈরি নই
তোমার দেওয়া আঘাত সইতে
আমি তৈরি নই
তোমায় হারাতে এভাবে
স্বভাবে
ও…
তোমার অস্তিত্বে
মিশে গেছি পুরোটা আমি
হু……
কতো আনমনে
মিশে গেছি পুরোটা আমি
কেন দূরের শহরে হারালে
কেন আমায় আঁধারে মেশালে
আজো তুমি বোঝোনি
আমি তৈরি নই
তোমার দেওয়া আঘাত সইতে
আমি তৈরি নই
তোমায় হারাতে এভাবে
স্বভাবে
ও…
তোমার অস্তিত্বে
মিশে গেছি পুরোটা আমি
হু……
কতো আনমনে
মিশে গেছি পুরোটা আমি
কেন দূরের শহরে হারালে
কেন আমায় আঁধারে মেশালে
আজো তুমি বোঝোনি
আমি তৈরি নই
Discussion
Public comments for Tomar Ostitte are available on the discussion page.
View discussion