তোমার সাথে রাগ করে আর কিই হবে
কিছুই তোমার যায় আসে না এইসবে
রাগ ভাঙানো শিখবে তুমি আর কবে
কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে
মাঝে মাঝে হতেই পারে রাগ আমার
ভালোবাসায় মান অভিমান থাকবেই
তুমি কেন আমার কথা না ভেবে
নিজের জেদটা আকড়ে ধরে রাখবেই
একটু বদল হবে তুমি আর কবে
তোমার কোনে হয় নাযে রাগ এমন তো নয়
সে রোগেরও ওষুধ আছে জেনেছ কি
রাগটা কেবল বুঝে নিয়ে এই আমি
কেমন করে ভাঙাই সে রাগ ভেবেছ কি
এমন করে রাগ ভাঙাবে আর কবে
Discussion
Public comments for Tomar Sathe Raag Kore Ar Ki Hobe are available on the discussion page.
View discussion