Back to Library
Romantic

তোমারে লেগেছে এত যে ভালো Tomare Legeche Eto Je Bhalo

Talat Mahmood

Tomare Legeche Eto Je Bhalo lyrics by Talat Mahmood (1960). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে ॥

রাতের আকাশে তারার মিতালি
আমারে দিয়েছে সুরের গীতালি
কত যে আশায় তোমারই নামে
জ্বালিয়ে আমি রেখেছি দীপালি
আকুল ভোমরা বলে সে কথা বকুলের কানে কানে ॥

এত যে কাছে পেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে
আকুল পাপিয়া ছড়ায় সে কথা বাতাসের কানে কানে ॥

Read in Banglish
Tomare legeche eto je bhalo chand bujhi ta jane Rater basore dosor hoye tai se amare tane. Rater akashe tarar mitali Amare diyeche surer gitali Koto je ashay tomari name Jaliye ami rekhechi dipali Akul bhomra bole se kotha bokuler kane kane. Eto je kache peyechi tomare Eto je priti diyecho amare Eto je pawa kemne sohibo Ekaki ami nirob adhare Akul papiya choray se kotha bataser kane kane.

Related songs

More songs you may enjoy.

Romantic

Ruper Oi Prodip Jwele Ki Hobe

রূপের ওই প্রদীপ জ্বেলে কী হবে

Talat Mahmood

"রূপের ওই প্রদীপ জ্বেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে এবার । মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার ।।"

Romantic

Bou Kotha Ko Gaay Je Pakhi

বৌ কথা কও গায় যে পাখী বৌ কি কথা কয়

Talat Mahmood

"বৌ কথা কও গায় যে পাখী বৌ কি কথা কয় মৌ ঝরে যায় মান করে সে ঘরের কোণে রয় লাল পলাশের লাজ ভাঙিয়ে কে দোল দিয়েছে"

Romantic

Jetha Ramdhonu Othe Hese

যেথা রামধনু ওঠে হেসে

Talat Mahmood

"যেথা রামধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালবেসে বল তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে"

Romantic

Ghumer Chhaya Chander Chokhe

ঘুমের ছায়া চাঁদের চোখে

Talat Mahmood

"ঘুমের ছায়া চাঁদের চোখে, এ মধু রাত নাহি বাকি মুখপানে মোর রয়েছে জাগি, মোর ভীরু তব আঁখি"

Romantic

Tuptap Tuptap Tuptap

টুপটাপ টুপটাপ টুপটাপ

Talat Mahmood

"টুপটাপ টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে তো পড়ছে তো পড়ছেই চুপচাপ চুপচাপ চুপচাপ চেয়ে চেয়ে দুই আঁখি শুধু ঝরছে তো ঝরছেই"

Melancholic

Amar Shey Gaan Hariye Geche

আমার সে গান হারিয়ে গেছে

Talat Mahmood

"আমার সে গান হারিয়ে গেছে দূর অজানার বনে তুমি নতুন করে বাঁধবে বীণা নতুন আলাপনে ॥"

Discussion

Public comments for Tomare Legeche Eto Je Bhalo are available on the discussion page.

View discussion