Back to Library
Melancholic

তোমারই পথ পানে চাহি Tomari Poth Pane Chahi

Shyamal Mitra

Read Tomari Poth Pane Chahi in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
শৈলেন রায়
কণ্ঠশিল্পী
শ্যামল মিত্র
ধরণ
আধুনিক
Lyrics

তোমারই পথ পানে চাহি
আমারই পাখি গান গায়
শিশির নীরে অবগাহি
কানন পথ ফুলে ছায়।।

আমার এ গান আঁখি জলে
তোমারই লাগি পলে পলে।
ফুটিয়া প্রেম শতদলে
বিরহে প্রিয় ঝরে যায়।।

তোমারে গিয়েছিনু ভুলি
কুসুমে রাঙা মোর পথে
জাগায়ে মোর ফুলগুলি
দলিয়া গেলে জয়রথে
তোমারই মালা মোর গলে
অনল হয়ে যেন জ্বলে।
বাঁধিয়া রাখি হিয়া তলে
বরিয়া মোরে নিলে হায়।।

Read in Banglish
Tomari poth pane chahi Amari pakhi gaan gaay Shishir nire obogahi Kanon poth phule chhay.. Amar e gaan ankhi jole Tomari lagi pole pole. Phutiya prem shotodole Birohe priyo jhore jaay.. Tomare giyechhinu bhuli Kusume ranga mor pothe Jagaye mor phulguli Doliya gele joyrothe Tomari mala mor gole Onol hoye jeno jole. Bandhiya rakhi hiya tole Boriya more nile hay..

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jodi Dako Epar Hote

যদি ডাকো এপার হতে

Shyamal Mitra

"যদি ডাকো এপার হতে এই আমি আর ফিরবো না, আমার খেয়া তোমার কূলে আর কখনো ভিড়বে না ।।"

Melancholic

Tarar Chokhe Ghum Nemeche

তারার চোখে ঘুম নেমেছে

Shyamal Mitra

"তারার চোখে ঘুম নেমেছে রাতও ঘুমায় ঐ খুঁজি তোমায় চাঁদ যে শুধায় হায় গো তুমি কই।"

Melancholic

Emono Din Ashte Pare

এমনও দিন আসতে পারে

Shyamal Mitra

"এমনও দিন আসতে পারে যখন তুমি দেখবে আমি নাই আমায় তুমি ভুল বুঝোনা যেন তোমার আগে আমিই যদি যাই।"

Nostalgic

Ekti Kothai Likhe Jabo

একটি কথাই লিখে যাবো শুধু জীবনের লিপিকাতে

Shyamal Mitra

"একটি কথাই লিখে যাবো শুধু জীবনের লিপিকাতে ‘তুমি যে আমার তুমি যে আমারই ওগো’ অশ্রু আখরে লিখে যাবো জেনো"

Romantic

Sarabela Aji Ke Dake

সারাবেলা আজি কে ডাকে

Shyamal Mitra

"সারাবেলা আজি কে ডাকে বাঁশরীর সুরে মন রাখে থমকি চমকি গরবী করবী আমার পথে কেন ঝরে থাকে ।।"

Melancholic

Jhiri Jhiri Batash Kande

ঝিরি ঝিরি বাতাস কাঁদে

Shyamal Mitra

"ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একি ব্যাথা জাগে, বড়ো একা লাগে চোখে যে মেঘ করে।"

Discussion

Public comments for Tomari Poth Pane Chahi are available on the discussion page.

View discussion