একটি কথাই লিখে যাবো শুধু
জীবনের লিপিকাতে
‘তুমি যে আমার তুমি যে আমারই ওগো’।
অশ্রু আখরে লিখে যাবো জেনো
চির বিদায়ের আগে
জীবনের শেষ পাতে।
রব না যেদিন তব পাশে আর
ভুলেও যদি গো কভু একবার
মনে পড়ে যায় কোন অবসরে।
সেই লিপিখানি হাতে।
একটি কথাই খুঁজে পাবে তুমি
তারই প্রতি পাতে পাতে
‘তুমি যে আমার তুমি যে আমারই ওগো’।
আজ নয় ওগো বুঝিবে সেদিন
রহিবে যখন একা।
কত ব্যথা আর অভিমান কত
লিপিকাতে আছে লেখা।
কাহিনীর মত যারে মনে হয়।
সেতো শুধু ওগো কল্পনা নয়
ভেবে দেখো সে তো জীবনে তোমার
ছিল যে তোমারই সাথে
একটি কথাই লিখে গেছে তব
স্মরণের লিপিকাতে।।
Discussion
Public comments for Ekti Kothai Likhe Jabo are available on the discussion page.
View discussion