Back to Library
Devotional

তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল কুসুম ফুটিয়া Tomari Udyane Tomari Jotone

Rajkumari Banerji

Tomari Udyane Tomari Jotone lyrics by Rajkumari Banerji. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল কুসুম ফুটিয়া
এ নব কলিকা হউক সুরভি তোমার সৌরভ লুটিয়া;
প্রাণের মাঝারে নাচিছে হরষ সব বন্ধন টুটিয়া।
আজি মন চায় অঞ্জলি লয়ে ধাই তব পানে ছুটিয়া।

যে প্রিয় নামটি দিলাম শিশুরে স্নেহের সাগর মথিয়া;
সে নামের সাথে তব পুত নাম থাকে যেন সদা গ্রথিয়া;
হাসি দিয়ে এরে কর গো পালিত তব স্নেহ কোলে রাখিয়া,
নয়নেতে দিয়ো, মাগো স্নেহময়ী, প্রেমের অঞ্জন আঁকিয়া,

যেন স্বার্থের কঠিন আঘাতে যায় না কুসুম ঝরিয়া,
রক্ষিয়ো নাথ, তোমার বক্ষে সকল দুঃখ হরিয়া।
দেখো প্রভু দেখো, চালাইয়ো এরে তুমি নিজ হাতে ধরিয়া,
মঙ্গল-পানীয় দিয়ো তুমি দিয়ো পরান পাত্র ভরিয়া।

দীর্ঘায়ু হোক এ কোমল শিশু সকলের প্রেমে বাড়িয়া,
সে জীবনে, প্রভু, যেন কোথা কভু না যায় তোমারে ছাড়িয়া।।

Read in Banglish
Tomari udyane tomari jotone uthilo kusum phutiya E nobo kolika houk surobi tomar sourobh lutiya; Praner majhare nachiche horosh sob bondhon tutiya. Aji mon chay onjoli loye dhai tob pane chutiya. Je priyo namti dilam sishure sneher sagor mothiya; Se namer sathe tob puto nam thake jeno soda grothiya; Hashi diye ere koro go palito tob sneho kole rakhiya, Noyenete diyo, mago snehomoyi, premer onjon akiya, Jeno swarther kothin aghate jay na kusum jhoriya, Rokhiyo nath, tomar bokhe sokol dukkho horiya. Dekho probhu dekho, chalaiyo ere tumi nij hate dhoriya, Mongol-paniyo diyo tumi diyo poran patro bhoriya. Dirghayu hok e komol sishu sokoler preme bariya, Se jibone, probhu, jeno kotha kobhu na jay tomare chariya..

Related songs

More songs you may enjoy.

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"

Devotional

Aguner Poroshmoni

আগুনের পরশমণি

Rabindranath Tagore

"আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে । এ জীবন পুণ্য করো দহন-দানে ।। আমার এই দেহখানি তুলে ধরো,"

Devotional

Amar Hridoy Somudra Tire Ke Tumi Daraye

আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে

Rabindranath Tagore

"আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে! কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥ হৃদয়ে উথলে তরঙ্গ চরণপরশের তরে, তারা চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।"

Devotional

Amare E Adhare Emon Kore

আমারে এ আঁধারে এমন ক’রে

Manna Dey

"আমারে এ আঁধারে এমন ক’রে চালায় কে গো? আমি দেখতে নারি, ধরতে নারি, বুঝতে নারি কিছুই যে গো।"

Devotional

Antaro Momo Bikoshito Koro

অন্তর মম বিকশিত করো

Rabindranath Tagore

"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"

Devotional

Hridoye Rakho Go Debi, Choron Tomar

হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার

Rabindranath Tagore

"হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার । এসো মা করুণারানী, ও বিধুবদনখানি হেরি হেরি আঁখি ভরি হেরিব আবার । এসো আদরিনী বাণী, সমুখে আমার ।।"

Discussion

Public comments for Tomari Udyane Tomari Jotone are available on the discussion page.

View discussion