তোমায় দেখেছি কত রূপে কতবার Tomay Dekhechi Koto Rupe Kotobar

তোমায় দেখেছি কত রূপে কতবার
কত সে শরতে কত সে ফাগুন দিনে।
তোমার প্রেমের মুকুতা যেন গো ঝলে
শিশির ছড়ানো চির সে সবুজ তৃণে।

তোমায় দেখেছি শ্রাবণ মেঘের কালোয়
কখনো দেখেছি চন্দ্রিমা ভরা আলোয়
আঁখির আভাসে তোমায় নিয়েছি চিনে।।

রূপের তোমার নাই যেন সীমা নাই
এ রূপের যেন সীমা খুঁজে নাহি পাই।
তোমায় দেখেছি কত সে অলস বেলায়
পাপড়ি ঝরানো রঙ্গিল ফুলের মেলায়
সে রূপ তোমার হৃদয়ে নিয়েছি জিনে।।

বাংলিশ/Banglish

Tomay dekhechi koto rupe kotobar Koto se shorote koto se phagun dine. Tomar premer mukuta jeno go jhole Shishir chhorano chiro se sobuj trine. Tomay dekhechi shrabon megher kaloy Kokhono dekhechi chondrima bhora aloy Ankhir abhashe tomay niyechi chine. Ruper tomar nai jeno shima nai E ruper jeno shima khunje nahi pai. Tomay dekhechi koto se olosh belay Papri jhorano rongil phuler melay Se rup tomar hridoye niyechi jine.

Discussion

Public comments for Tomay Dekhechi Koto Rupe Kotobar are available on the discussion page.

View discussion