তোমায় কিছুই বলিনিতো ভালো বা মন্দ কিছু
কি হলো তোমার বলে যাও,
বলে যাও, বলে যাও ।।
তুমি কিসের আঘাত পেলে?
কেনো ওভাবে চলে যে গেলে?
সেই মাথাটি নামালে যে উঁচু মাথাটি
কখনো করো নি নীচু ।।
কি করে ভাবলে তোমার প্রেমের
করবো গো অপমান?
তোমার গানের বিনিময়
আমি দিবো এই প্রতিদান ।
তুমি কি করে ভাবলে বলো ?
আমি তোমায় রেখেছি বুকে
বহু স্বপ্ন পাওয়ার সুখে
আমি কখনো চলিনি নকল আলোর
আলেয়ার পিছু পিছু ।।
Discussion
Public comments for Tomay Kichu Bolinito Bhalo Ba Mondo Kichu are available on the discussion page.
View discussion