তোমায় ভীষণ প্রয়োজন Tomay Vison Proyojon

যখন খোলা চুলে সামনে এসে দাড়াও
তখন আমার ভাল্লাগেনা, আউলা হয় রে মন,
ভালোবাসো আর নাইবা বাসো আমি
তোমায় সঁপে দিয়েছি যে, আমার এ জীবন।

আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন।

সন্ধ্যা হলেই প্রদীপ জ্বালো দেখি দুচোখ ভরে
অন্ধকারে আমায় তুমি দেখছো কি খেয়াল করে,
জোনাক পোকার মতন আমি চুপিসারে আসি
জানো নাকি তোমায় আমি কত ভালোবাসি।

শোন মন খারাপের মেয়ে
আমি তোমায় বাসি ভালো,
তুমি আমার আসমানের চাঁদ
আন্ধার ঘরের আলো।

আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন।

সকাল বেলার আলো তোমার আনবো ঘরে ডেকে
আমায় কবে বাসবে ভালো আদর দেবে মেখে,
চোখের সামনে ঘুরিফিরি একটু আমায় ডাকো
আমার জন্য তোমার বুকে একটু জায়গা রেখো।

আমায় যেওনা গো ছেড়ে
রেখো তোমার বাহুডোরে,
তোমায় ছাড়া শুন্য লাগে
হৃদয় আমার পোড়ে।

আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন।

যখন খোলা চুলে সামনে এসে দাড়াও
তখন আমার ভাল্লাগেনা, আউলা হয় রে মন,
ভালোবাসো আর নাইবা বাসো আমি
তোমায় সঁপে দিয়েছি যে, আমার এ জীবন।

আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন।

বাংলিশ/Banglish

Jokhon khola chule shamne eshe darao Tokhon amar bhallagena, aula hoy re mon, Bhalobasho ar naiba basho ami Tomay shonpe diyechi je, amar e jibon. Amar mon kharaper khone Tomar paliye bera mon, Amar ekla eka akash Tomar bhishon proyojon. Shondha holei prodip jalo dekhi duchokh bhore Ondhokare amay tumi dekhcho ki kheyal kore, Jonak pokar moton ami chupishare ashi Jano naki tomay ami koto bhalobashi. Shono mon kharaper meye Ami tomay bashi bhalo, Tumi amar ashmaner chand Andhar ghorer alo. Amar mon kharaper khone Tomar paliye bera mon, Amar ekla eka akash Tomar bhishon proyojon. Sokal belar alo tomar anbo ghore deke Amay kobe bashbe bhalo ador debe mekhe, Chokher shamne ghurifiri ektu amay dako Amar jonno tomar buke ektu jayga rekho. Amay jeona go chere Rekho towar bahudore, Tomay chara shunno lage Hridoy amar pore. Amar mon kharaper khone Tomar paliye bera mon, Amar ekla eka akash Tomar bhishon proyojon. Jokhon khola chule shamne eshe darao Tokhon amar bhallagena, aula hoy re mon, Bhalobasho ar naiba basho ami Tomay shonpe diyechi je, amar e jibon. Amar mon kharaper khone Tomar paliye bera mon, Amar ekla eka akash Tomar bhishon proyojon.

Discussion

Public comments for Tomay Vison Proyojon are available on the discussion page.

View discussion