তোর সনে মোর ভাব রাখা দায়, সোনা বন্ধু রে
তোর সনে মোর ভাব রাখা দায়।
বন্ধু রে, তিলেক মাত্র না দেখিলে কলিজা জ্বলিয়া যায়
আমার দুই নয়নে বহে ধারা রে যেমন যমুনাতে ঢেউ খেলায়।
বন্ধু রে, পাড়া-পড়শি যত তারা কলঙ্ক নাম সদায় গায়
লোকের নিন্দন পুষ্পচন্দন রে যেমন অলংকার পরেছি গায়।
বন্ধু রে, বলে বলুক লোকে মন্দ ভাবি না তাহারই দায়
তুমি যদি দয়া কর রে বন্ধু স্থান দাও তোমায় রাঙা পায়।
বন্ধু রে, আমার বলতে আর কিছু নাই যা ছিল দিলাম তোমায়
পাইলে চরণ সফল জীবন রে বলে আবদুল করিম পাগেলায়।
Discussion
Public comments for Tor Sone Mor Bhab Rakha Day are available on the discussion page.
View discussion