তোরা যা রে এখনই হালিমার কাছে
লয়ে ক্ষীর সর ননী।
আমি খোয়াবে দেখেছি কাঁদিছে মা বলে
আমার নয়ন-মণি॥
মোর শিশু আহমদে যেদিন কাঁদিয়া
হালিমার হাতে দিয়াছি সঁপিয়া,
সেই দিন হতে কেঁদে কেঁদে মোর
কাটিছে দিন-রজনি॥
পিতৃহীন সে সন্তান হায়
বঞ্চিত মার স্নেহে,
তারে ফেলে দূরে কোল খালি করে
থাকিতে পারি না গেহে॥
অভাগিনি তার মা আমিনায়
মনে করে সে কি আজও কাঁদে, হায়!
বলিস তাহারই আসার আশায়
দিবানিশি দিন গণি॥
Discussion
Public comments for Tora Ja Re Ekhoni Halimar Kache are available on the discussion page.
View discussion