তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
ঘুমাইয়া রইয়াছে আমার রাই কাঞ্চন সোনা
বৃন্দাবনে সাধন তত্ত্ব পাইয়া বংশীধারী
তুমি কালা কোথায় রইলে পাইয়া কোন রমণী;
ভাবে বুঝি রে বন্ধু
ভাবে বুঝি কালাচান্দ উদয় হইল না।
রঙ্গভঙ্গ ত্রিভঙ্গ শ্যাম কখন রবে না।
চন্দ্ৰাবলীর কুঞ্জে রে বন্ধু তুমি যাইতায় পারবায় না
তুমি যদি যাও রে বন্ধু পন্থ ছাড়ি দিমুনা।
দীনহীন বাউলে কয় কথা মিছে নয়
চন্দ্রাবলীর কুঞ্জে তুমি গেছিলো নিচ্চয়
রাধারমণ বাউলে বলে আমার সবের আশা পূর্ণ হইল না।
Discussion
Public comments for Tore Mana Kori Re Bondhu Nishedh Kori Re are available on the discussion page.
View discussion