ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা।
কি হেরিলাম গৌর বাঁকা
গিয়াছিলাম সুরধুনী পাইয়া গৌরের দেখা।
সে যে প্ৰেম করিল কেউ না ছিল
সে ছিল আর আমি একা।
চূড়ার উপরে চূড়া তার উপরে ময়ূর পাখা
সে যে বাঁশির সুরে উন্মাদিনী কোন রমণীর মনোহরা
ভাইবে রাধারমণ বলে গিয়াছিলাম জলের ঘাটে
ও তার হাতে বাঁশি সাথে চূড়া দেখলে নয়ন যায় না রাখা।
Discussion
Public comments for Tribhanger Bhongima Dekha are available on the discussion page.
View discussion