Back to Library
Devotional

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় Tribhuboner Priyo Mohammad Elo Re Duniyay

Kazi Nazrul Islam

Tribhuboner Priyo Mohammad Elo Re Duniyay lyrics by Kazi Nazrul Islam (1935). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।

ধূলির ধরা বেহেশ্তে আজ,
জয় করিল দিলরে লাজ;
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ্ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।

আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফী,
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায়।।

নিখিল দরুদ পড়ে লয়ে ও-নাম–
সাল্লাল্লাহু আলায়হি ও-সাল্লাম;
জীন পরী ফেরেশ্‌তা সালাম
জানায় নবীর পায়।।

Read in Banglish
Tribhuboner priyo Mohammad elo re duniyay. Ay re sagor akash batash, dekhbi jodi ay.. Dhulir dhora beheshte aj, joy korilo dilre laj; ajke khushir dhol nemeche dhushor saharay.. Dekh Amina mayer kole dole shishu Islam dole, kochi mukhe shahadater bani she shonay.. Ajke joto papi o tapi shob gunaher pelo mafi, duniya hote be-insafi julum nilo biday.. Nikhil dorud pore loye o-nam– Sallallahu Alayhi o-Sallam; jin pori fereshta salam janay nobir pay..

Related songs

More songs you may enjoy.

Devotional

He Priyo Nabi Rosul Amar

হে প্রিয় নবী রসূল আমার

Kazi Nazrul Islam

"হে প্রিয় নবী রসূল আমার প’রেছি আভরণ নামেরি তোমার।। নয়নের কাজলে তব নাম, ললাটের টীপে জ্বলে তব নাম;"

Devotional

Mohammad Mor Noyon-Moni

মোহাম্মদ মোর নয়ন-মণি

Kazi Nazrul Islam

"মোহাম্মদ মোর নয়ন-মণি মোহাম্মদ মোর জপ-মালা। ওই নামে মিটাই পিপাসা ও নাম কওসারের পিয়ালা॥"

Devotional

Mohammad Nam Jotoi Jopi Totoi Modhur Lage

মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে

Kazi Nazrul Islam

"মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। নামে এত মধু থাকে, কে জানিত আগে॥"

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Discussion

Public comments for Tribhuboner Priyo Mohammad Elo Re Duniyay are available on the discussion page.

View discussion