Back to Library
Devotional

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায় Allah Namer Naye Chore Jabo Modinay

Kazi Nazrul Islam

Allah Namer Naye Chore Jabo Modinay lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়।
মোহাম্মদের নাম হবে মোর
(ও ভাই) নদী-পথে পুবান বায়।।

চার ইয়ারের নাম হবে মোর সেই তরণীর দাঁড়;
কলমা শাহাদতের বানী হাল ধরিবে তার।
খোদার শত নামের গুন টানিবি
(ও ভাই) নাও যদি না যেতে চায়।।

মোর নাও যদি না চলিতে দেয় সাহারার বালি,
মরুভুমে বান ডাকাব, পানি দিব ঢালি’
চোখের পানি দিব ঢালি’
তাবিজ হয়ে দুলবে বুকে কোরান, খোদার বানী;
অাধার রাতে ঝড়-তুফানে আমি কি ভয় মানি!
আমি তরে যাব রে
তরী যদি ডুবে তারে না পায়।।

Read in Banglish
Allah namer naye chore jabo Modinay. Mohammader nam hobe mor (O bhai) nodi-pothe puban bay.. Char iyarer nam hobe mor sei toronir dar; Kolma shahadoter bani hal dhoribe tar. Khodar shotonamer gun tanibi (O bhai) nao jodi na jete chay.. Mor nao jodi na cholite dey saharar bali, Morubhume ban dakabo, pani dibo dhalir Chokher pani dibo dhalir Tabiz hoye dulbe buke Koran, Khodar bani; Adhar rate jhor-tufane ami ki bhoy mani! Ami tore jabo re Tori jodi dube tare na pay..

Related songs

More songs you may enjoy.

Devotional

He Namaji Amar Ghore

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ

Kazi Nazrul Islam

"হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ আমি গোনাহগার বে-খবর নামাজ পড়ার নাই অবসর"

Devotional

Je Peyeche Allar Nam Sonar Kathi

যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি

Kazi Nazrul Islam

"যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি। দ্বীন দুনিয়া দুই-ই পায় সে মজা লোটে। সে সদাই বিভোর পিয়ে খোদার এশক খাঁটি।"

Devotional

Rosul Namer Phul Enechi Re

রসুল নামের ফুল এনেছি রে

Kazi Nazrul Islam

"রসুল নামের ফুল এনেছি রে (আয়) গাঁথবি মালা কে? এই মালা নিয়ে রাখবি বেঁধে আল্লা তালাকে॥"

Devotional

Dur Araber Swapon Dekhi

দূর আরবের স্বপন দেখি

Kazi Nazrul Islam

"দূর আরবের স্বপন দেখি বাংলা দেশের কুটির হতে বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে॥"

Devotional

Namaj Roja Hajj Jakater Posarini Ami

নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি

Kazi Nazrul Islam

"নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি। নবীর কলমা হেঁকে ফিরি পথে দিবস-যামী।।"

Devotional

Priyo Muhre-Nobuyot-Dhari He Hazrat

প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত

Kazi Nazrul Islam

"প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত (প্রিয়) তারিতে উম্মত এলে ধরায়। মোহাম্মদ মোস্তফা, আহমদ মুজতবা– নাম জপিতে নয়নে আঁসু ঝরায়।।"

Discussion

Public comments for Allah Namer Naye Chore Jabo Modinay are available on the discussion page.

View discussion