Back to Library
Inspirational

তুই কেবল থাকিস সরে সরে Tui Kebol Thakis Sore Sore

Rabindranath Tagore

Tui Kebol Thakis Sore Sore lyrics by Rabindranath Tagore (1913). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তুই কেবল থাকিস সরে সরে,
তাই পাস নে কিছুই হৃদয় ভরে ॥
আনন্দভাণ্ডারের থেকে দূত যে তোরে গেল ডেকে—
কোণে বসে দিস নে সাড়া, সব খোয়ালি এমনি করে ॥

জীবনটাকে তোল্‌ জাগিয়ে,
মাঝে সবার আয় আগিয়ে।
চলিস নে পথ মেপে মেপে আপনাকে দে নিখিল ব্যেপে—
যে ক’টা দিন বাকি আছে কাটাস নে আর ঘুমের ঘোরে ॥

Read in Banglish
Tui kebol thakis sore sore, Tai pas ne kichui hridoy bhore. Anondobhandarer theke dut je tore gelo deke-- Kone bose dis ne sara, sob khoyali emni kore. Jibontake tol jagiye, Majhe sobar ay agiye. Cholis ne poth mepe mepe apnake de nikhil byepe-- Je ko-ta din baki ache katas ne ar ghumer ghore.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ebar Ujar Kore Lao Hey Amar Ja Kichu Sombol

এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল

Rabindranath Tagore

"এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল। ফিরে দাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল॥ চৈত্ররাতের বেলায় নাহয় এক প্রহরের খেলায়"

Devotional

Lukiye Aaso Andhar Rate

লুকিয়ে আস আঁধার রাতে

Rabindranath Tagore

"লুকিয়ে আস আঁধার রাতে তুমিই আমার বন্ধু, লও যে টেনে কঠিন হাতে তুমি আমার আনন্দ।"

Devotional

Rajpurite Bajay Banshi Belasheshar Tan

রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান

Rabindranath Tagore

"রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান। পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥"

Devotional

Sukhe Amay Rakhbe Keno

সুখে আমায় রাখবে কেন

Rabindranath Tagore

"সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক-না গো সুখ জ্বলে ॥ যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি--"

Devotional

He Ontorer Dhon Tumi Je Birohi

হে অন্তরের ধন তুমি যে বিরহী

Rabindranath Tagore

"হে অন্তরের ধন, তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন ॥ আমার ঘরে তোমায় আমি একা রেখে দিলাম স্বামী--"

Devotional

Se Dine Apad Amar Jabe Kete

সে দিনে আপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"

Discussion

Public comments for Tui Kebol Thakis Sore Sore are available on the discussion page.

View discussion