তুমি আর আমি আর আমাদের সন্তান
এই আমাদের পৃথিবী ।
তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান ।।
বৈশাখী ঝড় থেমে যায়
আষাঢ়ের ঘন বরষায়
ফসলের সম্ভারে ধরা দেয় অঘ্রাণ ।।
তোমার চোখের স্বপ্ন তুমি
ছড়ালে আমার চোখ ভরে
আমার মনের বাসনা আমি
দিলাম তোমার অন্তরে ।
আজ এতো ভালোবেসে তাই
সুন্দর করে সবই পাই
শাশ্বত সুখে ভরে দু’জনার এক প্রাণ ।।
Discussion
Public comments for Tumi Ar Ami Ar Amader Sontan are available on the discussion page.
View discussion