তুমি রহিমুর রহমান আমি গুনাহগার বান্দা।
হাত ধরে মোর পথ দেখাও, য়্যা আল্লাহ
আমি আন্ধা।।
(মোর) সারা জীবন গেল কেটে
পাঁচ ভুতেরই বেগার খেটে
(এখন) শেষের বেলা ঘুচাও আল্লাহ
এই দুনিয়ার ধান্দা
(আল্লাহ) আমি তোমার বনের পাখি,
কেন আমায় ধরে
রাখলে মায়ায় শিকলি বেঁধে
এই দেহ-পিঞ্জরে।
বলে এদের বাঁধা বুলি
আল্লাহ তোমায় গেছি ভুলে,
(এবার) শিকলি কেটে কাছে ডাকো,
শেষ করো এই কান্দা।।
Discussion
Public comments for Tumi Rahimur Rahman Ami Gunahgar Banda are available on the discussion page.
View discussion