Back to Library
Awareness

উন্দুর মারো রে দেশের জনগণ Undur Maro Re Desher Janagan

Shah Abdul Karim

Undur Maro Re Desher Janagan lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
আবদুল করিম
Lyrics

উন্দুর মারো রে দেশের জনগণ
উন্দুরে করিতেছে বড় জ্বালাতন
ও ভাই, উন্দুর মারো রে ॥

উন্দুরে ফসলের ক্ষতি করে নিশিদিন
দেশেতে খাদ্যের অভাব করিতে হয় ঋণ
ও ভাই, উন্দুর মারো রে ॥

উন্দুরের সংখ্যা বাড়িলে হইবে বিপদ
উন্দুর মারো রক্ষা কর জাতীয় সম্পদ
ও ভাই, উন্দুর মারো রে ॥

কত কঠিন রোগ জীবাণু উপুরে ছড়ায়
রোগে ভুগে কত মানুষ দুঃখ কষ্ট পায়
ও ভাই, উন্দুর মারো রে ॥

উন্দুর মারো পুণ্য করো আবদুল করিম বলে
উন্দুর হয় মানুষের শত্রু মারো কলকৌশলে
ও ভাই, উন্দুর মারো রে ॥

Read in Banglish
Undur maro re desher janagan Undure koriteche boro jhalaton O bhai, undur maro re Undure phosholer khoti kore nishidin Deshete khadyer obhab korite hoy rin O bhai, undur maro re Undurer shonkhya barile hoibe bipod Undur maro rokkha koro jatiyo shompod O bhai, undur maro re Koto kothin rog jibanu upure choray Roge bhuge koto manush dukkho koshto pay O bhai, undur maro re Undur maro punyo koro Abdul Karim bole Undur hoy manusher shotru maro kolkoushole O bhai, undur maro re

Related songs

More songs you may enjoy.

Socially Conscious

Ganer Bhitor Praner Kotha Bolte Mone Chay

গানের ভিতর প্রাণের কথা বলতে মনে চায়

Shah Abdul Karim

"গানের ভিতর প্রাণের কথা বলতে মনে চায় এই দেশের গরিব কাঙাল হলো নিরুপায় ॥ গণতন্ত্র সমাজতন্ত্রের শুনলাম কত গান ধর্মের নামে অধর্ম তাই ঘটল অকল্যাণ"

Commemorative

Anwar Raja Ek Mohot Lok Chilen

আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন

Shah Abdul Karim

"আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন। সাহিত্য সম্মেলন করার উদ্যোগ নিলেন ॥ গণ্যমান্য সবাই এতে মিশে পড়লেন। হাসন স্মৃতি নামে এই আয়োজন করলেন ॥"

Protest

Shoshoker Montrona Bishom Jontronay

শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণায়

Shah Abdul Karim

"শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণায় প্রাণে সহে না দুঃখ বলবো কারে ভেবেছিলাম একদিন দেশ হলো স্বাধীন এখন শুভদিন আসতে পারে ॥"

Sorrowful

Ebarer Durbhikkher Agun Laglo Kolijay Re

এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে

Shah Abdul Karim

"এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে প্রাণী যায় প্রাণী যায় রে ॥ এবারের দুর্দশার কথা কহন না যায় পেটের ক্ষুধায় কত লোকে লতা পাতা খায় রে ॥"

Inspirational

Shanto Mone Vote Dao Ebar

শান্ত মনে ভোট দাও এবার

Shah Abdul Karim

"শান্ত মনে ভোট দাও এবার দেশের জনগণ বহু সমস্যার পরে আসিয়াছে নির্বাচন ॥"

Reflective

Sur Tal Chonde Jokhon Gan Geye Jai

সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই

Shah Abdul Karim

"সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই। আমার জীবন কাহিনী ছন্দে লেখতে চাই ॥ আমার নাম আবদুল করিম উজান ধল ঠিকানা। পোস্ট আফিস ধল বাজার দিরাই হলো থানা ॥"

Discussion

Public comments for Undur Maro Re Desher Janagan are available on the discussion page.

View discussion