Back to Library
Socially Conscious

স্বাধীন দেশে মানুষের অধিকার চাই Swadhin Deshe Manusher Odhikar Chai

Shah Abdul Karim

Swadhin Deshe Manusher Odhikar Chai lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
ধরণ
বাউল
Lyrics

স্বাধীন দেশে মানুষের
অধিকার চাই
সমানভাবে দেখতে হবে
নারী-পুরুষ প্রভেদ নাই ॥

জীবন পায় মায়ের উদরে
ভবে আসে তাহার পরে
সেবাযত্ন মায়ে করে
স্বচক্ষে যা দেখতে পাই ॥

সেবাতে মহাপুণ্য হয়
আঘাত করলে পাপ যে নিশ্চয়
সর্বধর্মে একই কথা কয়
বিচার করে দেখ তাই ॥

সেবক হয় নারী জাতি
সবসময় সেবাতে ব্রতী
বিদ্বেষ কেন তাদের প্রতি
বলো এবার জানতে চাই ॥

পুরুষ অহংকার করে
নারীর উপর এসিড মারে
অপহরণ ধর্ষণ করে
পত্রিকাতে খবর পাই ॥

শিক্ষাদীক্ষা পালন করা
হয় না মাতাপিতা ছাড়া
অকৃতজ্ঞ হবে যারা
করিম বলে মুক্তি নাই ॥

Read in Banglish
Swadhin deshe manusher odhikar chai somanbhabe dekhte hobe nari-purush probhed nai jibon pay mayer udore bhobe ase tahar pore sebajotno maye kore swochokkhe ja dekhte pai sebate mohapunyo hoy aaghat korle pap je nishchoy sorbodhorme eki kotha koy bichar kore dekho tai sebok hoy nari jati sob somoy sebate broti biddesh keno tader proti bolo ebar jante chai purush ohonkar kore narir upor acid mare opohoron dhorshon kore potrikate khobor pai shikkhadikkha palon kora hoy na matapita chara okritoggo hobe jara karim bole mukti nai

Related songs

More songs you may enjoy.

Reflective

Sur Tal Chonde Jokhon Gan Geye Jai

সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই

Shah Abdul Karim

"সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই। আমার জীবন কাহিনী ছন্দে লেখতে চাই ॥ আমার নাম আবদুল করিম উজান ধল ঠিকানা। পোস্ট আফিস ধল বাজার দিরাই হলো থানা ॥"

Philosophical

Manush Jodi Hoite Chao

মানুষ যদি হইতে চাও

Shah Abdul Karim

"মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা সবার উপরে মানুষ সৃষ্টিতে নাই যার তুলনা ॥"

Reflective

Bortoman Somajer Bhab Dekhe Bhoy Pai

বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই

Shah Abdul Karim

"বর্তমান সমাজের ভাব দেখে ভয় পাই স্বার্থ নিয়ে মারামারি দয়ামায়া নাই ॥"

Melancholic

Prem Shikhaiya Sona Bondhe

প্রেম শিখাইয়া সোনা বন্ধে

Shah Abdul Karim

"প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো"

Melancholic

Doyamoy Namti Tomar Giyache Jana

দয়াময় নামটি তোমার গিয়াছে জানা

Shah Abdul Karim

"দয়াময় নামটি তোমার গিয়াছে জানা গরিব যারা হয় তারা কি তোমার নয় তবে কেন দয়াময় দয়া হয় না ॥"

Reflective

Kon Deshe Jai Bolo

কোন দেশে যাই বল

Shah Abdul Karim

"কোন দেশে যাই বল সুখের আশায় দুঃখের বুঝা বওয়া সার হইল ॥ ভাই রে ভাই, অবিচারে রাজ্য নষ্ট"

Discussion

Public comments for Swadhin Deshe Manusher Odhikar Chai are available on the discussion page.

View discussion