Back to Library
Motivational

উড়িয়ে ধ্বজা Uriye Dhawja

Fakira

Uriye Dhawja lyrics by Fakira (2018). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে,
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে,
ওই যে তিনি..
ওই যে তিনি, ওই যে বাহির পথে,
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে।।

আয় রে ছুটে, টানতে হবে রশি
ঘরের কোণে রইলি কোথায় বসি,
আয় রে ছুটে, টানতে হবে রশি
ঘরের কোণে রইলি কোথায় বসি,
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই করে তুই নে রে কোনোমতে।
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে।।

কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে সব কথা ভুলতে হবে আজ,
কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে সব কথা ভুলতে হবে আজ,
টান্‌ রে দিয়ে সকল চিত্তকায়া
টান্‌ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল রে টেনে আলোয় অন্ধকারে
নগর-গ্রামে অরণ্যে পর্বতে।
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে।।

ওই যে চাকা ঘুরছে রে ঝন্‌ঝনি,
বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি?
ওই যে চাকা ঘুরছে রে ঝন্‌ঝনি,
বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি?
রক্তে তোমার দুলছে না কি প্রাণ?
গাইছে না মন মরণজয়ী গান?
আকাঙ্খা তোর বন্যাবেগের মতো
ছুটছে না কি বিপুল ভবিষ্যতে?।
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে,
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে।।

Read in Banglish
Uriye dhawja obhrobhedi rothe Oi je tini, oi je bahir pothe, Uriye dhawja obhrobhedi rothe Oi je tini, oi je bahir pothe, Oi je tini.. Oi je tini, oi je bahir pothe, Uriye dhawja obhrobhedi rothe Oi je tini, oi je bahir pothe.. Ay re chute, tante hobe roshi Ghorer kone roili kothay boshi, Ay re chute, tante hobe roshi Ghorer kone roili kothay boshi, Bhirer modhye jhapie pore giye Thai kore tui ne re konomote. Uriye dhawja obhrobhedi rothe Oi je tini, oi je bahir pothe.. Kothay ki tor ache ghorer kaj Se sob kotha bhulte hobe aj, Kothay ki tor ache ghorer kaj Se sob kotha bhulte hobe aj, Tan re diye sokol chittokaya Tan re chere tuchho praner maya, Chol re tene aloy ondhokare Nogor-grame oronye porbote. Uriye dhawja obhrobhedi rothe Oi je tini, oi je bahir pothe.. Oi je chaka ghurchhe re jhonjhoni, Buker majhe shuncho ki sei dhoni? Oi je chaka ghurchhe re jhonjhoni, Buker majhe shuncho ki sei dhoni? Rokte tomar dulche na ki pran? Gaiche na mon moronjoyi gan? Akankha tor bonnyabeger moto Chutchhe na ki bipul bhibishyote? Uriye dhawja obhrobhedi rothe Oi je tini, oi je bahir pothe, Uriye dhawja obhrobhedi rothe Oi je tini, oi je bahir pothe..

Related songs

More songs you may enjoy.

Liberating

Aaj Khela Bhangar Khela

আজ খেলা ভাঙার খেলা

Ankita Bhattacharyya

"আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় আয় আয়। খেলা ভাঙার খেলা।"

Inspirational

Hobe Joy Hobe Joy Hobe Joy Re

হবে জয়, হবে জয়, হবে জয় রে

Rabindranath Tagore

"হবে জয়, হবে জয়, হবে জয় রে ওহে বীর, হে নির্ভয়। জয়ী প্রাণ, চিরপ্রাণ, জয়ী রে আনন্দগান, জয়ী প্রেম, জয়ী ক্ষেম, জয়ী জ্যোতির্ময় রে॥"

Inspirational

Je Tore Pagol Bole

যে তোরে পাগল বলে

Rabindranath Tagore

"যে তোরে পাগল বলে তারে তুই বলিসনে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে"

Heroic

Agroho Mor Odhir Oti

আগ্রহ মোর অধীর অতি

Rabindranath Tagore

"আগ্রহ মোর অধীর অতি- কোথা সে রমনী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা-"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Discussion

Public comments for Uriye Dhawja are available on the discussion page.

View discussion