আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।
দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই, টান রে সবাই টান॥
বোঝা যত বোঝাই করি করব রে পার দুখের তরী,
ঢেউয়ের ‘পরে ধরব পাড়ি— যায় যদি যাক প্রাণ॥
কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ— ভয় আছে সব জানা।
কোন্ শাপে কোন্ গ্রহের দোষে সুখের ডাঙায় থাকব বসে।
পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান॥
Discussion
Public comments for Ananderoi Sagor Hote Eseche Aaj Ban are available on the discussion page.
View discussion