যে তোরে পাগল বলে
তারে তুই বলিসনে কিছু।
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু-পিছু॥
আজকে আপন মানের ভরে
থাক্ সে বসে গদির ‘পরে—
কালকে প্রেমে আসবে নেমে,
করবে সে তার মাথা নিচু॥
যে তোরে পাগল বলে
তারে তুই বলিসনে কিছু।
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু-পিছু॥
আজকে আপন মানের ভরে
থাক্ সে বসে গদির ‘পরে—
কালকে প্রেমে আসবে নেমে,
করবে সে তার মাথা নিচু॥
Discussion
Public comments for Je Tore Pagol Bole are available on the discussion page.
View discussion