আজ আকাশের মন খারাপ ফিরবে না বাড়ি
কাঁদছে সে সকাল থেকে সব নিয়েছে আড়ি
সময় আর অসময়ে কাঁদে সারাক্ষন
আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন
ভেজা মাটি স্যাঁতস্যাঁতে উদাসী মাতাল হাওয়া
শূন্য চোখে চেয়ে দেখি তোমার আসা যাওয়া
একাকী ঘরে বসে বসে কাটে না এ ক্ষণ
আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন
অপেক্ষার প্রহর গুনি রং দেখবো বলে
মিনতির সুরে বলছি শোন যাও তুমি যাও চলে
হঠাৎ করেই আসো তুমি ইচ্ছে-খুশি যখন
আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন
Discussion
Public comments for Uru Uru Mon are available on the discussion page.
View discussion